Monday, March 23, 2026

Roy Krishna: বাগান ছাড়ার পর আবেগঘন বার্তা রয় কৃষ্ণার

Date:

Share post:

শুক্রবারই এটিকে মোহনবাগানের ( Atk Mohunbagan) তরফ সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় ক্লাব ছাড়ছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। এরপরই এই খবররের পর দুঃখ প্রকাশ করে আপামোর বাগান সমর্থক। আর এবার ক্লাব ছাড়ার আবেগঘন পোস্ট করেছেন রয়। পাশে থাকার জন‍্য সমর্থকদের ধন‍্যবাদ জানালেন ফিজির এই ফুটবলার।

সোশ্যাল মিডিয়ায় রয় লেখেন, “আমার অনুভূতি প্রকাশ করার মত শব্দ খুঁজে পাচ্ছি না। তবে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। এই ক্লাব, এখানকার সমর্থকরা ও আমার শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাতে চাই যারা আমায় মাঠে ও মাঠের বাইরে সমর্থন করেছেন। আমার পরিবার ও আমি কৃতজ্ঞ আপনারা গত তিন বছর যা করেছেন। আমরা সেই সব স্মৃতি মিস করব যেগুলি আমরা এক সঙ্গে তৈরি করেছি।”

এটিকে মোহনবাগান ছাড়লেও, কোথায় আগামী মরশুমে জাচ্ছেন তা এখনও জানাননি। ইতিমধ্যে ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসি এছাড়া অস্ট্রেলিয়া এ লিগ থেকেও অফার রয়েছে রয়ের কাছে। এখন দেখার কোথায় যান ফিজির এই ফুটবলার।

আরও পড়ুন:Kapil Dev: সচিন পুত্র অর্জুনকে বিরাট পরামর্শ কপিল দেবের

 

 

Related articles

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...

আবহাওয়ার তারতম্যে শহরে কাশি-জ্বরের প্রকোপ, কী জানাচ্ছেন চিকিৎসকরা

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শহরে কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন ও রাতের তাপমাত্রার বড়...

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...