Tuesday, June 16, 2026

Corona: একদিনে আক্রান্ত প্রায় ৪ হাজার, কলকাতায় মৃত এক, সতর্কবার্তা কেন্দ্রের

Date:

Share post:

করোনা নিয়ে ফের বাড়ল দুশ্চিন্তা। একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজারের কাছাকাছি। ইতিমধ্যেই কলকাতার বেলেঘাটা (Beliaghata) আইডি হাসপাতালে (I.D & B.G.Hospital)একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ৫ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র (Central Government)।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬২ জন। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। যার মধ্যে একজন বাংলার। ২৯ মে-র পর ফের করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হল কলকাতায় (Kolkata)। শনিবার ভোরে বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই মহিলা বেশ কিছুদিন ধরেই গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। ২ জুন তাঁর অবস্থার অত্যন্ত অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে(I.D & B.G.Hospital)। তার পর থেকে আইডি হাসপাতালেরই ভেন্টিলেশনে ছিলেন তিনি। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৬৭৭ জন।

অন্যদিকে করোনা পরিস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রের সরকারকে চিঠি লিখে সতর্ক করা হয়েছে কেন্দ্রের তরফে। এই ৫ রাজ্য ছাড়াও বাকি রাজ্যগুলিতেও করোনা পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখার কথাও বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ।



Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...