Tuesday, April 7, 2026

হাইকোর্টে রোস্টার পরিবর্তন, এসএসসি মামলা সরছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা সরছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরছে। আদালত সূত্রে খবর, এখন থেকে এসএসসি মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। আর বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলা । তবে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলাগুলো এতদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনেছেন অর্থাৎ যে মামলা গুলিতে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যদি মামলাকারীরা চান তাহলে সেই মামলাগুলির শুনানি ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই হতে পারে । তাতে কোনো বাধা নেই । এমনটাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্ট সূত্রে।

 

আদালত সূত্রে জানা গিয়েছে, এই নতুন সিদ্ধান্তে অভাবনীয় কিছু নেই । আর এই সিদ্ধান্তে মামলার রায় প্রভাবিত হওয়ারও কোনও ব্যাপার নেই । কারণ হাইকোর্টে প্রতিবছরই এমন রোস্টার পরিবর্তন হয়। হাই কোর্টের কোন এজলাসে কোন মামলা যাবে ‘মাস্টার অব রোস্টার’ হিসেবে তা স্থির করেন প্রধান বিচারপতি। গতবছরের রোস্টার অনুযায়ী এত দিন এসএসসি মামলার শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। নতুন রোস্টার অনুযায়ী, তাঁকে প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলার ভার দেওয়া হয়েছে।

বিচারপতি কৌশিক চন্দ কলেজ, বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন মামলা। বিচারপতি শম্পা সরকার

শুনবেন পুলিশি নিষ্ক্রিয়তা, অতিসক্রিয়তার মামলাগুলি।

তপন কান্দু খুন, হলদিয়ায় তোলাবাজিতে সিবিআই তদন্ত, শুভেন্দুর নিরাপত্তা সংক্রান্ত মামলাগুলি বিচারপতি রাজাশেখর মান্থা্র বেঞ্চ থেকে সরে চলে যাচ্ছে বিচারপতি শম্পা সরকারের এজলাসে।

 

 

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...