Saturday, April 18, 2026

বন্যা বিধ্বস্ত অসমে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত বাংলার জওয়ান

Date:

Share post:

বন্যা বিধ্বস্ত অসমে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বাংলার এক জওয়ানের। মৃত ওই জওয়ানের নাম নারায়ণ চন্দ্র(Narayan Chandra)। ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে (Territorial Army) নারায়ণের পোস্টিং ছিল গুয়াহাটিতে (Guwahati)। রবিবার সকালে অসমের পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মৃত নারায়ণ উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

কিছুদিন আগে ভয়াবহ বন্যা পরিস্থিতির জেরে কার্যত ডুবে ছিল গোটা অসম। ১৪ জনের মৃত্যুর পাশাপাশি বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েন মানুষ। রবিবার অসমেরই পাহাড়ি রাস্তায় বাইক চালাচ্ছিলেন নারায়ণ। সেখানে আচমকাই বাইকের চাকা পিছলে যায় তাঁর। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় নারায়ণের। জানা গিয়েছে, কাজের জন্যই সকালে বাইকে নিয়ে রাস্তায় বের হয়েছিলেন নারায়ণ।

এদিকে নারায়ণের মৃত্যু খবর এদিন অশোকনগরে পৌছতেই শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবারে। পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল নারায়ণের। আগামী শুক্রবারেই তিনি অশোকনগরের বাড়িতে ফিরবেন বলে কথা ছিল। তবে তার আগেই এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই শোকে মূহ্যমান এলাকাবাসী।




Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...