Tuesday, June 23, 2026

Corona update: দৈনিক সংক্রমণ চার হাজারের বেশি, লাফিয়ে বাড়ছে করোনা 

Date:

Share post:

শনিবার থেকেই আশঙ্কা ছিল রবিবার উদ্বেগ আরও বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Central health and family welfare ministry) পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৪,২৭০ জনের মধ্যে নতুন করে করোনার (Corona) সংক্রমণ ছড়িয়েছে। দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে করোনা (Corona) ভাইরাস। সারা দেশজুড়ে বাড়ল দৈনিক সংক্রমণের হার।

কেরল (kerala), মহারাষ্ট্র (Maharastra), তামিলনাড়ু-সহ দেশের পাঁচ রাজ্যের করোনা রিপোর্ট নিয়ে চিন্তিত কেন্দ্র। ইতিমধ্যেই বিমানবন্দরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। মাথাচাড়া দিচ্ছে করোনার নতুন স্ট্রেন। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশ জুড়ে ৫ লক্ষ ২৪ হাজার ৬৯২ জন সংক্রমিত। গত ২৪ ঘণ্টায় ১৫ জন রোগীর মৃত্যু হয়েছে।বস্তুত, গত দু’দিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ হাজারের আশপাশেই আছে। এক লাফে করোনা এতটা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করল স্বাস্থ্যমন্ত্রক। মুম্বইয়ের (mumbai) পরিস্থিতি সবথেকে আশঙ্কাজনক। চলতি মাসের প্রথম চার দিনে মুম্বইয়ে করোনা আক্রান্তের যে রিপোর্ট জমা পড়েছে, তা পুরো মার্চ মাসের নিরিখে প্রায় দ্বিগুণ। এর আগেই পাঁচ রাজ্য কে নিয়ে সর্তকতা জারি করেছে কেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন বুস্টার ডোজে আরও বেশি করে জোর দিতে হবে। কেরলেও সংক্রমণের হার বাড়ছে। এর্নাকুলাম, তিরুঅনন্তপুরম এবং কোট্টায়াম জেলার পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। মহারাষ্ট্র এবং কেরলের সাম্প্রতিক করোনা-স্ফীতি নিয়ন্ত্রণ করতে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।



Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...