Wednesday, June 24, 2026

প্রেমের টানে ধর্ম ত্যাগ! বাংলাদেশে গিয়ে তরুণীকে বিয়ে মার্কিন প্রেমিকের

Date:

Share post:

কথায় আছে প্রেমের(Love) টান এমনই তা অস্বীকার করার সাধ্য কারও নেই। আর সেই টানেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে আসে প্রেমিক মন। এমন ঘটনাই ঘটল বাংলাদেশি এক তরুণীর সাথে। ডেটিং অ্যাপ (Dating app) থেকে প্রেম, বাংলাদেশে (Bangladesh) গিয়ে প্রেমিকাকে বিয়ে করল মার্কিন যুবক(American Guy)।

প্রেমিক : রাইয়ান কফম্যান (Ryan Kaufman)
প্রেমিকা : সাইদা ইসলাম (Saida Islam)
এনাদের প্রেমের কাহিনী আজ উঠে এসেছে খবরে। কারণ, সুদূর আমেরিকা (USA) থেকে বাংলাদেশে (Bangladesh) গিয়ে প্রেমিকাকে বিয়ে করলেন রাইয়ান। আর এর জন্য নিজের ধর্ম পরিবর্তন করতেও দুবার ভাবেননি। খ্রিস্টধর্ম বদলে ইসলাম গ্রহণ করেছেন তিনি। দুই পরিবারের সম্মতিতেই হয়েছে বিয়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেটের ক্যানসাসের বাসিন্দা রাইয়ান কফম্যানের(Ryan Kaufman) সঙ্গে ২০২১ সালে এক অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় বাংলাদেশের গাজীপুরের বাসিন্দা সাইদা ইসলামের(Saida Islam)। সেখান থেকেই বন্ধুত্ব , তারপর প্রেম। সেই প্রেমকে পরিণতি দিতে গত মাসের ২৯ তারিখে বাংলাদেশের মাটিতে পা রাখেন রাইয়ান। তা, দুই ভিন্ন প্রান্তের মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে অসুবিধা হয়নি ? তাঁরা বলছেন ভিডিও কলেও কথাবার্তা হত ,সেখান থেকেই মনের মিল তৈরি হওয়া। শুধু এই দুই তরুণ তরুণীই নয়, ভিনদেশি দুই পরিবারও পরস্পরকে পছন্দ করে। এরপরই রাইয়ান, সাইদা সিদ্ধান্ত নেন তাঁরা বিয়ে করবেন। আর তাই বাংলাদেশে যাওয়ার আগেই নিজের ধর্ম পরিবর্তন করে ফেলেন প্রেমিক। বাংলাদেশের পৌঁছে দারুণ খুশি রাইয়ান। বিদেশি জামাই দেখতে সাইদার বাড়িতে এখন উপচে পড়া ভিড়।



Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...