Saturday, March 28, 2026

Wriddhiman Saha: কেকেআরের দলে নেই কোন বাঙালি ক্রিকেটার, ক্ষোভ প্রকাশ ঋদ্ধির

Date:

Share post:

২০২২ আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স ( KKR) দলে ছিল না কোন বাঙালি ক্রিকেটার। তা নিয়ে এবার নাইটদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। এক সাক্ষাৎকারের পাপালি বললেন, হয়তো ওঁরা বিশ্বাস করেন না যে বাংলার ক্রিকেটাররা ভালো করতে পারে।

এক সাক্ষাৎকারে ঋদ্ধি বলেন,” আপনাদের দেখতে হবে যে বাংলা ক্রিকেটারদের উপর কেকেআরের স্কাউট এবং ম্যানেজমেন্টের যথেষ্ট ভরসা আছে কিনা। হয়তো ওঁরা বিশ্বাস করেন না যে বাংলার খেলোয়াড়রা ভালো করতে পারে। তাই দলে একটাও বাঙালি ক্রিকেটার নেই।”

এবারের কেকেআরের যে ২৫ জনের দল ছিল, তাতে ছিলেন না একজনও বাংলার ক্রিকেটার। অথচ ঋদ্ধি, মহম্মদ শামি, শাহবাজ আহমেদ, আকাশদীপরা অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে দুর্দান্ত খেলেছেন। সেই পরিস্থিতিতে বাংলার ক্রিকেট মহলের সমালোচনার মুখে পড়েছে কেকেআর ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:Eden: রাজারহাটে জমি পেল সিএবি, তৈরি হবে দ্বিতীয় ইডেন

 

 

Related articles

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...