Wednesday, June 17, 2026

বিজেপির ধর্মান্ধতা আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে: রাহুল

Date:

Share post:

হজরত মহম্মদকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে দেশতো বটেই আন্তর্জাতিক মঞ্চে শোরগোল ফেলে দিয়েছে। অরগানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন(OIC) এই মন্তব্যের তীব্র সমালোচনা করার পাশাপাশি ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছে। এহেন পরিস্থিতির মাঝেই এবার বিজেপিকে(BJP) একহাত নিলেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। সোমবার টুইটে বিজেপিকে তোপ দেগে তিনি লিখলেন, বিজেপির কট্টরটা দেশকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। অভ্যন্তরীণ বিভাজনের কারণে ভারত বাহ্যিকভাবে দুর্বল হয়ে পড়ছে। বিজেপির লজ্জাজনক ধর্মান্ধতা শুধু বিভেদ তৈরি করেনি, বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করেছে।

এর পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সোমবার মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব ইস্যুতে সরকারকে নিশানা করেন। তিনি বলেন, দেশে অর্থনৈতিক মন্দা স্পষ্টভাবে দৃশ্যমান। কিন্তু দেউলিয়া নীতির শিকার এই সরকারের কাছে এর কোনও জবাব নেই। দুই বছর আগের তুলনায় আজ দেশে মাথাপিছু আয় কমেছে বলেও দাবি করেন তিনি। বর্তমানে ভারতের পরিবারগুলি মুদ্রাস্ফীতি এবং চাকরি হারানোর ভয়াবহ ক্ষতির সম্মুখীন। মাথাপিছু আয় দুই বছর আগের তুলনায় আরও কম। মাথাপিছু আয় ৯৪,২৭০ টাকা থেকে ৯১,৪৮১ টাকায় নেমে এসেছে।

উল্লেখ্য, গত রবিবার বিজেপির নাম না করেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, “ঘৃণা শুধুমাত্র ঘৃণার জন্ম দেয়। শুধুমাত্র প্রেম ও ভ্রাতৃত্বের পথই ভারতকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। ভারতকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে।” আর এবার সরাসরি বিজেপিকে আক্রমন শানালেন রাহুল।


Related articles

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...