Wednesday, June 17, 2026

CBI-র নজরে অনুব্রত-কন্যা, সুকন্যার নামেও বহু সম্পত্তি বলে অভিযোগ

Date:

Share post:

এবার CBI-র নজরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) মেয়ে সুকন্যা। এর আগে গরুপাচার মামলায় বীরভূমের (Birbhum) তৃণমূলের (TMC) জেলা সভাপতিকে ডেকে পাঠানোর পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সম্পত্তি ও আয়ের হিসাব দিয়েছেন তিনি। সূত্রের খবর, সেই হিসেব খতিয়ে দেখেই উঠে এসেছে সুকন্যার নাম। এর আগে তাঁর মোবাইল কললিস্টে নজরদারি চালাতে চেয়েছিল সিবিআই। এবার অনুব্রত-কন্যার সম্পত্তির হিসেবে নজর দিচ্ছে তারা।

সম্প্রতি বেশ কয়েকবার গরুপাচার মামলায় অনুব্রতকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদের পরে তাঁর আয়করের হিসেব চাওয়া হয়েছিল। সেই হিসেবে খতিয়ে দেখে তদন্তকারীরা সুকন্যার নামেও বেশ কিছু সম্পত্তির হদিস পেয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। অভিযোগ, সম্পত্তির যে নথি দেওয়া হয়েছে, অনুব্রতর তার বাইরেও প্রচুর সম্পত্তি রয়েছে।
অনুব্রতর পাশাপাশি তাঁর চার দেহরক্ষীকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই কাণ্ডে আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ তদন্তকারীদের। এছাড়া সিউড়ি থানার এক পুলিশ আধিকারিক, বীরভূমের এক পাথর ব্যবসায়ী-সহ আরও কয়েকজনের ভূমিকা সিবিআইয়ের আতসকাচের নীচে।

আরও পড়ুন- বিজেপির ধর্মান্ধতা আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে: রাহুল

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...