Wednesday, June 17, 2026

ভাঁড়ার ভরাতে এবার বকেয়া সম্পত্তি কর আদায়ে উদ্যোগী কলকাতা পুরসভা

Date:

Share post:

কলকাতা পুরসভার আর্থিক অবস্থা বেশ খারাপ। নতুন কিছু প্রকল্পের রূপায়নের কথা ভাবতে গেলেই টান পড়ছে ভাঁড়ারে। তাই এবার বকেয়া সম্পত্তি কর যত দ্রুত সম্ভব আদায়ে উদ্যোগ নিচ্ছে পুরসভা। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন পুর কমিশনার । মে মাসের শেষ সপ্তাহে এ ব্যাপারে একটি নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার। সেই নির্দেশিকা অনুযায়ী বকেয়া কর আদায় করতে বাড়ি বাড়ি যাচ্ছেন পুরসভার আধিকারিকরা। বিশেষ করে কলকাতা পুরসভায় যাদের কর বাবদ মোটা অঙ্কের টাকা বকেয়া পড়ে আছে সবার আগে তাদেরকে তা জমা দিতে বলা হচ্ছে। পুরসভার তরফে সিদ্ধান্ত হয়েছে এই বকেয়া কর আদায়ের ক্ষেত্রে কোনো রকম নরম মনোভাব নয় । অত্যন্ত কড়া হাতে টাকা আদায় করতে হবে।

পুর কমিশনারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ১ কোটি টাকার বেশি যাদের কর বাকি আছে তাদের সরাসরি ম্যানেজাররা কথা বলবেন বা যোগাযোগ করবেন। তারা যে কোনও উপায়ে বকেয়া টাকা আদায় করবেন। আর ২৫ লাখ টাকার উপরে যাদের কর বাকি আছে, তাদের সঙ্গে কথা বলবেন এরিয়া ম্যানেজাররা। আর যদি দেখা যায় নানাভাবে কথা বলে, বুঝিয়েও কর আদায় করা যাচ্ছে না তাহলে তাদের সম্পত্তি সিল করা বা ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...