Friday, June 19, 2026

IRCTC : আইআরসিটিসি গ্রাহকরা এবার একসঙ্গে আরও বেশি টিকিট কাটতে পারবেন

Date:

Share post:

আইআরসিটিসি ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুখবর । টিকিট কাটার উর্ধ্বসীমা এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হল। এবার থেকে আইআরসিটিসি-র যে ইউজার আইডি-গুলির আধার লিঙ্ক নেই, সেগুলি থেকে প্রতি মাসে ১২টি করে টিকিট কাটা যাবে৷ এতদিন ৬টি করে টিকিট কাটা যেত। আর যে ইউজার আইডিগুলির সঙ্গে আধার নম্বর সংযুক্ত আছে, সেগুলির মাধ্যমে প্রতি মাসে ১২ থেকে ২৪টি টিকিট কাটা যাবে৷ আইআরসিটিসি-র ওয়েবসাইট এবং অ্যাপ থেকেই এই টিকিট কাটা যাবে৷

 

এই নতুন সিদ্ধান্তের কথা রেলমন্ত্রকের তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে৷যারা খুব ঘনঘন ট্রেনে সফর করেন বা যারা একসঙ্গে অনেকে মিলে বেড়াতে বা কাজে যান তাদের সকলের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে আরও একটি নতুন তথ্য।

আইআরসিটিসি অনলাইন বুকিং পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে। এখন আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট কাটতে গেলে ফোন নম্বর এবং ই মেল আইডি ভেরিফাই করা বাধ্যতামূলক করা হয়েছে৷

যা এতদিন সবক্ষেত্রে লাগতো না। ফলে এখন থেকে রেলের টিকিট বুকিং এর সময় বা সফরের সময় বৈধতা এবং স্বচ্ছতা নিয়ে আর কোনও প্রশ্ন উঠবে না।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...