Tuesday, June 16, 2026

হাইকোর্টের নতুন বেঞ্চ ও SSC-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ

Date:

Share post:

নতুন বেঞ্চেও ধাক্কা SSC-র। কলকাতা হাইকোর্টের নতুন বেঞ্চও স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে চাকরি বাতিলের নির্দেশ দিল। সোমবার, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই শিক্ষক নিয়োগের মামলাটি ওঠে। গণিত শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিলের নির্দেশ দেন। মধ্যশিক্ষা পর্ষদকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার নবম ও দশম শ্রেণিতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চে। গত সপ্তাহেই বেঞ্চ বদল করে বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha) বেঞ্চে মামলা পাঠানো হয়েছে। এদিন শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর পর্যবেক্ষণ বলেন, মেধাতালিকা অনুযায়ী ২০০-র মধ্যে থাকা প্রার্থী চাকরি পাননি, কিন্তু মেধাতালিকার ২৭৫ নম্বরে থাকা স্থানাধিকারী নিযুক্ত হয়েছেন। এরপরেই সিদ্দিক গাজির চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি বুধবার।



Related articles

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...