Wednesday, June 17, 2026

Moushumi Chatterjee: ৯ বছর পর বাংলা ছবিতে ফিরছেন মৌসুমী চট্টোপাধ্যায়

Date:

Share post:

সিন্দুকে দিব্যি ছিল ‘গয়নার বাক্স’, আর তার দায়িত্ব সামলেছেন তিনি। তারপর লম্বা বিরতি নিয়েছিলেন বাংলার ‘ বালিকা বধূ’ (Balika Badhu)। এবার কাজে ফিরছেন মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee)। তবে শর্ত দিলেন পরিচালককে, লিভ-ইন সম্পর্কের কথা কিছুতেই বলবেন না দর্শকদের। তাহলে কোন ছবি দিয়ে প্রত্যাবর্তন ঘটছে তাঁর? সূত্রের খবর ,‘কিশমিশ’-এর (Kishmish)পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukhopadhyay)নতুন ছবি ‘দিলখুশ’-এ (Dilkhush)কাজ করবেন বর্ষীয়ান অভিনেত্রী।

ছবির বিষয় ভালো না লাগলে মুখের উপর না বলে দেন সত্তর-আশির দশকের জনপ্রিয় নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায়। অপর্ণা সেন পরিচালিত ‘গয়নার বাক্স’ছবির পর আর সেরকম চিত্রনাট্য পান নি অভিনেত্রী তাই মেইন স্ট্রীম ছবিতে কাজ করা হয়নি তাঁর। টলিউডের ইতিউতি কান পাতলে শোনা যাচ্ছে ‘কিশমিশ’-এর পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘দিলখুশ’নিয়ে কথাবার্তা এগিয়েছে। কিন্তু এই জল্পনা কতটা সত্যি? “আমি হ্যাঁ বা না কোনওটাই রাহুলকে এখনও জানাইনি। তবে চিত্রনাট্য পড়ে খুব মুগ্ধ হইনি। তা-ও জানিয়েছি রাহুলকে। আমার কথা মতো ও চিত্রনাট্যেও কিছুটা পরিবর্তন করে। ভালই লিখেছে, তবে এখনও খুব ভাল লাগেনি সবটা।” এমন কথাই বলছেন মৌসুমী। কিন্তু কেন না -পসন্দ? এক জন ৬৫ বছরের বৃদ্ধা এবং ৭০ বছরের বৃদ্ধের লিভ-ইনের কাহিনি কোনও সুস্থ বার্তা দেবে না সমাজকে, মনে করছেন অভিনেত্রী। রাহুলের এই নতুন ছবিতে থাকছে নতুন জুটি, সোহম মজুমদার এবং মধুমিতা সরকার। কিন্তু মৌসুমী চট্টোপাধ্যায় কি আদৌ রাজি হবেন? এখন সেই নিয়েই চিন্তা ভাবনা টিম ‘দিলখুশ’-এর।



Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...