Wednesday, June 17, 2026

Rafael Nadal: ফরাসি ওপেন জিতে নিজের পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন নাদাল

Date:

Share post:

লাল সুরকির কোর্টে তিনিই যে সর্বকালের সেরা, সেটা আরও একবার প্রমাণ করেছেন রাফায়েল নাদাল ( Rafael Nadal)। রবিবার ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৩, ৬-৩, ৬-০ সেটে উড়িয়ে দিয়ে রেকর্ড ১৪তম ফরাসি ওপেন ( French Open) খেতাব জিতে নেন তিনি। একই সঙ্গে কেরিয়ারের ২২ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ট্রফিটাও জিতে নেন স্প্যানিশ তারকা। প্রিয় রোলাঁ গারো থেকে গতবার খালিহাতে ফিরতে হয়েছিল। সেই আক্ষেপ এবার সুদে-আসলে মিটিয়ে নিলেন রাফা। আর ফরাসি ওপেন চ‍্যাম্পিয়ন হয়ে পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন রাফা। এবার যে  তাঁর লক্ষ্য উইম্বলডন, তা জানিয়ে দিলেন নাদাল।

ফরাসি ওপেন জিতে নাদাল বলেন, “উইম্বলডনে খেলার সুযোগ হারাতে চাই না। মনে হয় না কেউ উইম্বলডনে খেলার সুযোগ হারাতে চাইবে। উইম্বলডনে খেলতে ভালবাসি। ওখানে সাফল্যও পেয়েছি। এই প্রতিযোগিতাকে আমি খুব সম্মান করি। উইম্বলডন খেলার জন্য আমি সব সময় তৈরি। যদি জিজ্ঞেস করা হয় এই বছর খেলতে পারব কি না? সেই উত্তর আমার কাছে এখনও স্পষ্ট নয়। আমি উইম্বলডন জিততে চাই। একটা পা কার্যত অবশ। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতা খেলে যাওয়া সম্ভব নয়। তাই আগে পায়ের চিকিৎসা করাতে চাই। দেখি চিকিৎসা কেমন হয়। ”

আরও পড়ুন:Argentina: এস্তোনিয়ার বিরুদ্ধে দুরন্ত মেসি, টপকে গেলেন পেলেকে

 

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...