Tuesday, June 16, 2026

Argentina: এস্তোনিয়ার বিরুদ্ধে দুরন্ত মেসি, টপকে গেলেন পেলেকে

Date:

Share post:

এস্তোনিয়ার ( Estonia) বিরুদ্ধে দুরন্ত লিওনেল মেসি(Lionel Messi)। রবিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের আল সাদর স্টেডিয়ামে এস্তোনিয়ার বিপক্ষে নেমেছিল আর্জেন্তিনা ( Argentina)। সেই ম‍্যাচে একাই ৫ গোল করলেন মেসি। এই ম্যাচটিতে ৫-০ জেতে আর্জেন্তিনা। এই নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্তাইনরা। আর এই পাঁচ গোলের সুবাদে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ( Pele) টপকে গেলেন আর্জেন্তাইন সুপারস্টার।

র‍্যাঙ্কিং-এ আর্জেন্টিনার থেকে অনেক পিছিয়ে এস্তোনিয়া। এদিনের ম্যাচের মূল আকর্ষণ ছিল মেসি। পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে অধিকাংশ সিনিয়র ফুটবলাররা বিশ্রাম নিলেও, মাঠে নামেন মেসি। ম‍্যাচে এদিন শুরুর ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। বিরতির ঠিক আগে মেসি করেন  ২-০। বিরতির পরই হ্যাটট্রিক পান আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী। সেই গোল গুলি পান ৪৭,৭১ এবং ৭৬ মিনিটে। দেশের জার্সিতে অষ্টম হ্যাটট্রিক হয়ে গেল মেসির। এই ম্যাচে একের পর এক রেকর্ড গড়েন মেসি। মোট গোলসংখ্যার নিরিখে টপকে জান পেলেকেও। এক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই এখন তিনি। ক্লাব এবং দেশের হয়ে ৭৬৯টি গোল মেসির। রোনাল্ডোর মোট গোল সংখ‍্যা ৮১৫। পেলের গোলসংখ্যা ৭৬৭।

এই জয়ের পর আর্জেন্তিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেন, “মেসিকে নিয়ে আর কী বলব, আমার সত্যিই জানা নেই। এটা খুব কঠিন কাজ। ওকে বর্ণনা করার মতো কোনও শব্দ আর অবশিষ্ট নেই। ও যা কিছু তৈরি করে, তা অনন্য। এবং এই দলে ওকে পেয়ে আনন্দিত। আমি শুধু ওকে ধন্যবাদ জানাব। ওকে দেখে খুব উচ্ছ্বসিত।”

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...