Tuesday, June 16, 2026

ন্যাক্কারজনক ভূমিকা রাজ্যপালের! রাজস্থানেও বাংলার বিরুদ্ধে কুৎসা

Date:

Share post:

রাজস্থানে গিয়েও বাংলাকে নিয়ে সমালোচনা করতে এতটুকুও ভাবলেন না রাজ্যের প্রধান অর্থ্যাৎ রাজ্যপাল। উল্টে বাংলাকে নিয়ে ন্যাক্কারজনক কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজস্থানের উদয়পুরে গিয়ে বাংলাকে নিয়ে সমালোচনা করেন তিনি। উদয়পুরের এক সভায় তিনি বলেন, বাংলায় শোচনীয় পরিস্থিতি। বাংলায় আইনি শাসন নেই, শাসকের আইন আছে। রাজ্যপাল হিসেবে শোচনীয় পরিস্থিতির সাক্ষী হতে হয়েছে তাঁকে। এমনকী ভোট পরবর্তী হিংসা নিয়েও ন্যাক্কারজনক মন্তব্য করেন তিনি।



আরও পড়ুন:দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান






রাজ্যপালের এই মন্তব্য নিয়ে সরব হয় তৃণমূল। এ প্রসঙ্গে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল অত্যন্ত নিন্দাজনক ভূমিকা পালন করছেন। এটা কখনও হতে পারে না যে রাজ্যের রাজ্যপাল, বাংলাকে বদনাম করছেন, বাংলার কুৎসা করছেন। উনি বিজেপির দালাল। বিজেপির এজেন্ট। বিজেপি হেরেছে বলে উনার এত দুঃখ। সদ্য সমাপ্ত উপনির্বাচনগুলিতেও নির্বাচন কমিশনও জানিয়েছেন, একটাও ভুঁয়ো ভোট হয়নি। রাজ্যপাল সাংবিধানিক পদটিকে ধূলোয় লুটিয়ে দিয়ে তাঁর পদটিকে এবং রাজ্যপালের পদের যে রক্ষাকবচ সেটাকে নিয়ে তিনি বাংলাকে অপমান করতে শুরু করেছেন। বদনাম করছেন এবং মিথ্যাচার করছেন। জানিয়েছেন, উনি বাংলাকে অপমান করছেন।”

Related articles

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...