Site Logo

অনুব্রত-কাজল-চন্দ্রনাথের নিরাপত্তায় কাটছাঁট রাজ্যের

EBBS DESK·
অনুব্রত-কাজল-চন্দ্রনাথের নিরাপত্তায় কাটছাঁট রাজ্যের

এবার বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandol), কাজল শেখ ও চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা কমাল রাজ্য প্রশাসন। মঙ্গলবার রাত থেকেই তুলে নেওয়া হয়েছে পাইলট, স্কর্ট ও হাউস গার্ড।

Sponsored

Sranchi In Article

তৃণমূলের (TMC) বীরভূম (Birbhum) কোর কমিটির আহ্বায়ক হিসেবে অনুব্রত মণ্ডল ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। তাঁর বাড়িতে ছিল হাউস গার্ড। এখন থেকে তাঁর সঙ্গে থাকবেন মাত্র একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। এদিকে বিধায়ক ও সভাধিপতি হিসেবে এখন কাজল শেখের নিরাপত্তায় থাকবেন দু’জন সশস্ত্র রক্ষী।

মন্ত্রী থাকাকালীন চন্দ্রনাথ সিংহের বাড়িতে হাউস গার্ড-সহ অতিরিক্ত নিরাপত্তা থাকলেও, এখন বিধায়ক হিসেবে তাঁকে দেওয়া হয়েছে মাত্র দু'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে খবর, এই তিন নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের মঙ্গলবার রাতেই সরিয়ে নেওয়া হয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন তৃণমূল নেতার নিরাপত্তা পুনর্বিবেচনা শুরু হয়েছিল। সেই প্রেক্ষিতেই এবার বীরভূমের এই তিন নেতার নিরাপত্তায় রদবদল করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →