Saturday, June 20, 2026

মুদ্রা নোটে কোনওরকম ছবির পরিবর্তন করা হবে না, জানাল আরবিআই

Date:

Share post:

ভারতীয় ব্যাঙ্ক নোটে মহাত্মা গান্ধী ছাড়া কোনও বিখ্যাত ব্যক্তির ছবি ব্যবহার করা যায় কিনা তা নিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চিন্তাভাবনা করছে বলে খবর প্রকাশিত হতেই, বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।যদিও আরবিআই (RBI) স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই খবরের কোনও সত্যতা নেই। ভারতীয় মুদ্রা নোটে কোনওরকম ছবির পরিবর্তন করা হবে না।
সোমবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে আরবিআই এর তরফে জানানো হয়েছে, বেশকিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর (mahatma Gandhi) বদলে অন্য কোনও মুখ আনা হচ্ছে। কিন্তু আরবিআইয়ের এরকম কোনও পরিকল্পনা নেই। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে অর্থমন্ত্রক ও আরবিআই মহাত্মা গান্ধীর সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের ছবি ব্যবহার করবে।
প্রসঙ্গত, জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি ভারতীয় মুদ্রা নোটে দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে। এর আগেও একাধিকবার শোনা গিয়েছিল যে সেই ছবিতে বদল আসতে পারে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিল আরবিআই এর বিজ্ঞপ্তি।


Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...