Sunday, May 31, 2026

শুভেন্দুর জন্য বিজেপিতে মানসিক সমস্যায় দিলীপ ঘোষ! কেন এমন দাবি করলেন মদন

Date:

Share post:

ফের তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রের নিশানায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুর ভীষণ মানসিক সমস্যা রয়েছেন শুভেন্দুর জন্য, এমনই দাবি করলেন মদন মিত্র।

আজ, সোমবার হস্তশিল্পীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষকে খোঁচা দিয়ে মদন মিত্র বলেন, “দিলীপ ঘোষ ভীষণ মানসিক সমস্যায় রয়েছে। বেচারা একটা সময় এ রাজ্যে বিজেপির মুখ ছিল। শুভেন্দুর জন্য আজ সেখান থেকে সরে যেতে হল তাঁকে।”

দিলীপকে কটাক্ষ করে মদনের সংযোজন, “দিলীপবাবু ঘুরতে যাবেন না তো কী করবেন? আজ সিকিম গিয়েছেন। কাল হয়তো মালদ্বীপ যাবেন। হয়ত ওখানে একদিন বিজেপির শাখা সংগঠন তৈরি হবে। ওনাকে যে জায়গাগুলির পর্যবেক্ষক করা হয়েছে, সেইসব জায়গাগুলি মাথা ঠান্ডা রাখার জায়গা। আরে, উনি একটু হট হয়ে গিয়েছিলেন। যখন তখন তলোয়ার বের করে ফেলছিলেন। উনি ভুলে গিয়েছিলেন যে, বাংলায় একজনের হাতেই তলোয়ার থাকে।”

প্রসঙ্গত, সোমবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার হস্তশিল্পীরা মদন মিত্রের কাছে যান। শান্তিনিকেতন, মালদহ, মুর্শিদাবাদের হস্তশিল্পীরা একটি নতুন সংগঠন তৈরি করতে চেয়ে তৃণমূল নেতার দ্বারস্থ হন। সংগঠনের নাম ঠিক করা হয়েছে, পশ্চিমবঙ্গ হস্তশিল্প সমন্বয় সমিতি। মদন মিত্র জানিয়েছেন, এই সংগঠনের পাশে থেকে সবরকম সহযোগিতা করবেন তিনি।


Related articles

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...