Wednesday, March 25, 2026

ভবানীপুরে জোড়া খুনকাণ্ডে উধাও দম্পতির মোবাইল! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

Date:

Share post:

ভবানীপুরে গুজরাতি ব্যবসায়ী দম্পতির খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি খুনের ঘটনা। পুলিশ সূত্রের খবর দম্পতির মোবাইল ফোন নিয়ে ফেরার আততায়ীরা। যা নিয়ে ইতিমধ্যেই রহস্যের দানা বাঁধছে। কেন বা কী কারণে দম্পতির মোবাইল ফোন নিয়ে পালালো দুষ্কৃতীরা, তা খতিয়ে দেখছে পুলিশ ।



আরও পড়ুন:পানীয় জলে বিষক্রিয়া! কর্ণাটকে পানীয় জল পান করে মৃত ৩, গুরুতর অসুস্থ ৬০


ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন । সেইমতো শুরু হয়েছে তদন্ত। দফায় দফায় দম্পতির তিন কন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। পুলিশের তরফে জানার চেষ্টা করা হচ্ছে ওই দম্পতির সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল কি না, সম্প্রতি তাঁর বাড়িতে কে বা কারা, কেন এসেছিল, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য সোমবার সন্ধেয় ভবানীপুরের হরিশ মুখার্জি লেনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক দম্পত্তির রক্তাক্ত দেহ। জানা গেছে, মৃত দম্পতির নাম অশোক শাহ এবং স্ত্রীর নাম রশ্মিতা শাহ। তাঁদের দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।তাঁদের খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘর থেকে কোনও কিছু চুরি গিয়েছি কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।




পুলিশ জানিয়েছে, দেহ দুটি যেখানে মিলেছে তার থেকে ৪০০ মিটার পর্যন্ত পুলিশ কুকুর গন্ধ শুঁকে পৌঁছে গিয়েছে ‌। ৪০০ মিটার এর পর কুকুরের অবস্থান না বদলানো খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজটা এখান থেকেই শুরু করতে চাইছেন পুলিশ কর্তারা। প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যে দুজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তারা কারা সে বিষয়ে খোঁজ-খবর করছে গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক অন্য বিষয় গুলি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...