Saturday, June 20, 2026

পানীয় জলে বিষক্রিয়া! কর্ণাটকে পানীয় জল পান করে মৃত ৩, গুরুতর অসুস্থ ৬০

Date:

Share post:

পানীয় জল প্রাণ কাড়ল তিন জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন। অসুস্থ কমপক্ষে ৬০ জন। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রায়চুর জেলায়।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের পরিবারের জন্য পাঁচলক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।



আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ


পানীয় জলে বিষক্রিয়ার ঘটনা কেন ও কীভাবে ঘটল, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। পুলিশের প্রাথমিক অনুমান, প্রবল বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পানীয় জল সরবরাহকারী লাইন। সেই কারণেই নোংরা জল মিশেছে পানীয় জলের সঙ্গে। সেই বিষাক্ত জল পান করেই অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই ঘটনায় গাফিলতির অভিযোগে এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে।




কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোম্মাই জানিয়েছেন, নিকাশি ব্যবস্থা এবং পানীয় জল সরবরাহ দফতর দুই বিভাগকেই দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত জায়গা থেকেই পানীয় জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আঙুল উঠছে বিজেপি শাসিত কর্ণাটক সরকারের দিকেও।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...