Wednesday, June 24, 2026

স্বামী কেটে দিয়েছে ডান হাত! বাঁ হাতে কলম ধরে ঘুরে দাঁড়ানোর লড়াই রেণুর

Date:

Share post:

নার্সিংয়ের চাকরি পেয়েছিলেন রেণু খাতুন। কিন্তু স্ত্রীর চাকরি পাওয়াতে খুশি হননি স্বামী। স্ত্রী’কে রুখতে তাঁর ডান হাতের কব্জি কেটে দেয় রেণুর ‘গুণধর’ স্বামী। কিন্তু হাত কাটলেও কাড়া যায়নি রেণুর অদম্য প্রাণশক্তি। অদম্য ইচ্ছাশক্তিতে ভর করেই জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিয়েছেন তিনি। ডান হাতের বদলে বাঁ হাতেই পেন তুলে নিলেন তিনি। কব্জি হারিয়েও দমবার পাত্রী নন, তা হাসপাতালের বেডে শুয়েই বুঝিয়ে দিলেন রেণু খাতুন।

জিততেই হবে! জিততেই হবে রেণুকে। রেণু এখন নিজেকেও এই কথা বলে চলেছেন অনর্গল। জিততেই হবে! সুস্থ হয়ে নার্সের চাকরি করতেই হবে তাঁকে। সদ্য নার্সের চাকরি পেয়েছিলেন। কিন্তু স্ত্রী নার্সিংয়ের সরকারি চাকরি পেয়ে ছেড়ে চলে যাবে, এই আতঙ্কে স্ত্রী’র হাতের কব্জি কেটে নিয়েছিল স্বামী। চেয়েছিলেন স্ত্রীকে পিছিয়ে দিতে। কিন্তু এরপরেও দমিয়ে রাখা যায়নি রেণুকে। হাসপাতালের বেডে শুয়েই শুরু করে দিলেন বাঁ হাতে লেখার অনুশীলন। শুরু করলেন জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই।

ডান হাতের কব্জি হারিয়েও রেণু চান সেবিকা হিসেবে মানুষের সেবা করতে। হাসপাতালের বেডে শুয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়ে তিনি বলেন, “আমার স্বামী এবং তার দুই বন্ধু যেখানেই পালিয়ে যাক, তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক। আমি চাই এই বিষয়টিতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই”। এই ঘটনায় ইতিমধ্যে রেণুর শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও মূল অভিযুক্ত রেণুর স্বামী শরিফুল শেখ অধরাই। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন- bhabanipur murder case: দম্পতির খুনিকে তদন্ত করে খুঁজে বের করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...