Saturday, April 4, 2026

Sarfaraz Khan: রঞ্জিতে ফের ব‍্যাট হাতে শতরান সরফরাজের

Date:

Share post:

আবারও রঞ্জিট্রফিতে ( Ranji Trophy) ব‍্যাট হাতে সফল সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের (Mumbai) হয়ে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে অসামান্য ফর্মে ছিলেন সরফরাজ। আইপিএলের ( IPL) পর রঞ্জিতে ফিরে কোয়ার্টার ফাইনালেও ব্যাট হাতে দাপট অব্যাহত সরফরাজের। এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নেমে ১৫৩ রান করেন সরফরাজ। সরফরাজের পাশাপাশি ব‍্যাট হাতে কামাল দেখালেন সুভেদ পার্কার। ২৫২ রানে অপরাজিত থাকেন তিনি।

রঞ্জির কোয়ার্টার ফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নামে মুম্বই। সেখানে ওপেনার পৃথ্বী শ ও যশস্বী জয়সওয়াল দ্রুত আউট হয়ে যাওয়ার পর আরমান জাফর ও সুভেদ পার্কার মুম্বইয়ের হাল ধরেন। ৬০ রানে আরমান ফেরার পর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সরফরাজ। ব্যাট হাতে নেমেই চেনা ছন্দে দেখা যায় মুম্বইয়ের মিডল অর্ডার ব্যাটারকে। বেশ আগ্রাসী ছন্দে ব্যাট করেন তিনি।১৪টি চার ও চারটি ছক্কার সুবাদে ২০৫ বলে ১৫৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলে ইতিহাসও গড়ে ফেললেন সরফরাজ।

এই মরশুমে দুরন্ত ফর্মে আছেন সরফরাজ। এখন পর্যন্ত তিনি চার ম্যাচে করেছেন ৭০৪ রান। সরফরাজের গড় ১৪০.৮০। করেছেন ৩টি সেঞ্চুরি, ১টি হাফ সেঞ্চুরি। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে।

আরও পড়ুন:Bengal Cricket: বাংলার হয়ে দুরন্ত ইনিংস অনুষ্টুপ-সুদীপের, জন্মদিনে ছেলেকে শতরান উপহার অনুষ্টুপের

 

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...