Sunday, June 14, 2026

ধামসা-মাদলের তালে পা মিলিয়ে আলিপুরদুয়ারকে আবেগে ভাসালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

তিনি মুখ্যমন্ত্রী। কিন্তু কখনই নিরাপত্তার ঘেরা টোপে থাকতে ভালবাসেন না। বুধবার, হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসী সমাজের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে সাধারণের মধ্যে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় (Mamata Banerjee)। ২ দিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন মমতা। মঙ্গলবার, আলিপুরদুয়ারে (Alipuduwar) কর্মিসভার পরে এদিন দুপুরের হাসিমারায় আদিবাসী সমাজে গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন : Justice Abhijit Ganguli: কাশ্মীরে হেনস্তার শিকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সাধারণত সাদা খোলের সরু পাড় শাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে অভ্যস্ত সবাই। তবে, এদিন তাঁর পরনে ছিল সাদা-সবুজ চেক শাড়ি। সেটিও আদিবাসী সম্প্রদায়ের বোনা। ধামসা-মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। মমতাকে এভাবে পাশে পেয়ে আপ্লুত আলিপুরদুয়ার। রাজ্য পুলিশের তরফে এদিন গণবিবাহের আয়োজন করা হয়েছে। সেখানে ৫১০জন তরুণ-তরুণীর চারহাত এক হচ্ছে। মঞ্চে উঠে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী।

এই নবদম্পতিদের রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। সঙ্গে উপহারের ডালি সাজিয়ে দেন। এই সব দেখে আপ্লুত আলিপুরদুয়ার।

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...