Friday, April 3, 2026

রাজধানীতে অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ৫০টির বেশি গাড়ি

Date:

Share post:

সাতসকালেই রাজধানীতে অগ্নিকাণ্ড! বুধবার ভোর ৫টা নাগাদ জামিয়া নগর এলাকার একটি ইলেকট্রিক গাড়ি পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি ইলেক্ট্রিক গাড়ি, একটি বাইক, দু’টি স্কুটি এবং ৩০টি নতুন ই-রিকশা। দমকল সূত্রের খবর, আরও ৫০টি ই-রিকশা রাখা ছিল, সেগুলোও পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।



আরও পড়ুন:ফের রেপো রেট বাড়ালো আরবিআই, বাড়বে গাড়ি-বাড়ির EMI






প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার ভোর পাঁচটাই আচমকাই জামিয়া নগরের একটি ইলেকট্রিক গাড়ির পার্কিং লটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা খুব দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এরপর যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...