Saturday, April 4, 2026

শিবপুরে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ বেশ কয়েকজন

Date:

Share post:

হাওড়ার (Howrah) শিবপুরে রঙের কারখানায় বিধ্বংসী আগুন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে দমকলের ৬টি ইঞ্জিন। এখনও পর্যন্ত ১০ জন অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বুধবার দুপুর আড়াইটে হঠাৎই শালিমারের বার্জার পেন্টসের কারখানায় (Factory) আগুন লাগে। প্রচুর রায়ানসিক (Chemical) মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসি ফেটে অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান। জোরাল শব্দ শুনে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে দেখেন কারখানা দাউদাউ করে জ্বলছে। দূর থেকেও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ড হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের কলকাতায় (Kolkata) আনা হয়েছে। আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে দমকল।


 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...