Wednesday, April 1, 2026

দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ অব্যাহত, ফের পড়ল ডলারের তুলনায় টাকার দাম

Date:

Share post:

দেশের অর্থনীতিতে(Economy) রক্তক্ষরণ অব্যাহত। একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি এরইসঙ্গে জারি রইল টাকার(Rupess) দামে পতন। সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ডলারের(Dollar) তুলনায় টাকার দাম হল ৭৭ টাকা ৮১ পয়সা।

গত মার্চ মাসের শুরুতে ডলারের পরিবর্তে টাকার দাম পৌঁছয় ৭৭ টাকা। এরপর মে মাসের শেষে সেই দাম পৌঁছয় ৭৭ টাকা ৭৩ পয়সা। এদিন বাজার খোলার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭৭ টাকা ৭৪ পয়সা। তবে দিনের শেষে একধাক্কায় তা নেমে আসে ৭৭ টাকা ৮১ পয়সায়। যেভাবে ডলারের তুলনায় লাফিয়ে লাফিয়ে নামছে টাকার দাম তাতে উদবেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে মুদ্রাস্ফীতি সামাল দিতে সম্প্রতি রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যার প্রভাব সরাসরি পড়তে চলেছে ব্যাঙ্কগুলির উপর। রিজার্ভব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর জেরে দেশের অন্যান্য ব্যাংকগুলোও সুদ বাড়াবে বলেই ধরে নেওয়া যায়। কয়েকটি ব্যাংক সেই পক্রিয়া শুরুও করে দিয়েছে। এর ফলে প্রভাব পড়বে ঋণের কিস্তিতে। যদিও এই পরিস্থিতির মাঝেও গতকালের তুলনায় কিছুটা উত্থান ঘটেছে শেয়ার বাজারে। এদিন বাজার খোলার পর শুরুতে কিছুটা ধাক্কা খেলেও দিনের শেষে ৪২৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। পাশাপাশি নিফটি বেড়েছে ১২১ পয়েন্ট।


Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...