Saturday, June 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রত্যাশামত ফলাফল এলেও প্রত্যাশিত খেলা দেখা গেল না। একতরফা ম্যাচে দূর্বল কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়ে যোগ্যতা অর্জনের দিকে এক পা এগোল ভারত। জোড়া গোল সুনীল ছেত্রীর।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গেলেন অধিনায়ক লোকেশ রাহুল।এই পরিস্থিতিতে অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ। সহ-অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়া।

৩) মিতালি রাজ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আর একটুও অপেক্ষা করল না ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দেওয়া হল ভারতের মহিলা ক্রিকেটের নতুন অধিনায়কের নাম। দেশকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর।

৪) রঞ্জিতে রেকর্ড গড়ল বাংলা। ভেঙে গেল ১২৯ বছরের পুরনো রেকর্ড। ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে প্রথম ন’ব্যাটারই অর্ধশতরান বা তার বেশি রান করলেন। সায়ন শেখর মণ্ডল তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের পর প্রথম বলেই অর্ধশতরান করেন।

৫) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ। বুধবার টুইটারে একটি পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন মিতালি।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...