Tuesday, April 14, 2026

Bengal Cricket: রঞ্জিট্রফির কোয়ার্টার ফাইনালে দাপট বাংলার

Date:

Share post:

রঞ্জিট্রফির ( Ranji Trophy)কোয়ার্টার ফাইনালে দাপট বাংলার (Bengal)। চতুর্থদিনের শেষে শেষে ঝাড়খণ্ডের (Jharkhand) থেকে ৫৫১ রানে এগিয়ে বাংলা। ক্রিজে রয়েছেন মনোজ এবং অনুষ্টুপ। রঞ্জির সেমিফাইনালে ওঠা প্রায় একপ্রকার নিশ্চিত অভিমুন‍্য ঈশ্বরন, মনোজ তিওয়ারিদের।

প্রথম ইনিংসে ৪৭৫ রানে এগিয়ে থেকে ঝাড়খণ্ডকে ফলো অন করায়নি বাংলা। প্রথম ইনিংসে বাংলা করে ৭৭৩ রান। সাত উইকেট হারিয়ে এই রান তুলে ইনিংসের ইতি ঘোষণা করেন বাংলার অধিনায়ক অভিমুন‍্য ঈশ্বরন। জবাবে  ব্যাট করতে নেমে মাত্র ২৯৮ রানে শেষ হয়ে যায় ঝাড়খণ্ডের ইনিংস। ঝারখণ্ডের হয়ে শতরান করেন বিরাট সিং। ১১৩ রান করেন বিরাট। ৫৩ রান করেন নাজিম সিদ্দিকী। অধিনায়ক সৌরভ তিওয়ারি করেন ৩৩ রান। বাংলার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন সায়ন শেখর মণ্ডল এবং শাহবাজ আহমেদ। একটি উইকেট নেন আকাশ দীপ।

জবাবে ব‍্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসের স্কোর তিন উইকেট হারিয়ে ৭৬ রান। ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। ১৩ রানে আউট হন অভিমন্যু ঈশ্বরন। ২২ রান করেন অভিষেক রামন। এবং সুদীপ ঘরামি করেন ৫ রান। ১২ রানে অপরাজিত মনোজ তিওয়ারি। অনুষ্টুপ ক্রিজে রয়েছেন ২১ রান করে। ঝাড়খণ্ডের হয়ে তিনটি উইকেটই নেন শাহবাজ নাদিম।

আরও পড়ুন:Sunil Chhetri: যুবভারতীর উন্মাদনা দেখে আপ্লুত ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

 

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...