Friday, March 13, 2026

জামিনের আবেদন খারিজ, রোদ্দুর রায়ের ১৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজত

Date:

Share post:

আগামী ১৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজত হল রোদ্দুর রায়ের।বুধবার রাতে তাঁকে গোয়া থেকে কলকাতায় আনা হয়। বৃহস্পতিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। আদালত কক্ষে রোদ্দুরের পক্ষে আইজীবীদের সঙ্গে কিছু সরকারি আইনজীবীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।সরকারি আইনজীবীর বক্তব্য, যে ধরনের ভাষা ব্যবহার হয়েছে, সেই ভাষাগুলি সংবিধানের কোথাও স্বীকৃতি নয়।  যে ধরনের কথা মুখ্যমন্ত্রীর বিষয়ে ব্যবহার হয়েছে, তা মুখ্যমন্ত্রী শুধু কেন, অন্য কারও সম্পর্কেও এই ধরনের ভাষা বলা যায় না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মুখ্যমন্ত্রীর সম্মান নষ্ট করছে।

দুদিন আগে মন্ত্রীর উদ্দেশে অশ্রাব্য গালিগালাজ করে ইউটিউবার রোদ্দুর রায়(Roddur Roy)। এরপরই কলকাতার একাধিক থানায় তার নামে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে ১২০বি, ৪১৭, ১৫৩,৫০১,৫০৪,৫০৫,৫০৯ ধারায় মামলা দায়ের হয়। এরপর যুক্ত হয় ১৫৩এ, ৪৬৫, ৪৬৭, ৪৬৮,৪৬৯ ধারা অর্থাৎ সম্মানহানি, অশালীন মন্তব্য,বিদ্বেষমূলক,অপরাধমূলক ষড়যন্ত্র,ঘৃনা প্রদর্শন সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। সেই মামলার তদন্তে নেমে মঙ্গলবার গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ(Kolkata Police)।

মামলার শুনানির সময় প্রবল উত্তেজনা দেখা যায় এজলাসের ভেতর। দুপক্ষের বাক বিতণ্ডায় পেছন থেকে হাততালি দিতে থাকে প্রচুর রোদ্দুর সমর্থক। এজলাস থেকে বেরোনোর সময় রোদ্দুর হাত নাড়তে থাকে। ব্যঙ্গ করতে করতে আদালতে ঢুকতে দেখা যায় রোদ্দুর রায়কে। এদিন রোদ্দুর রায়ের আইনজীবী দাবি করেন, রোদ্দুরের বিরুদ্ধে যে যে ধারায় মামলা করা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। তিনি বলেন, আইন মেনে অভিযোগ দায়ের করা হয়নি। এর পাশাপাশি বাক স্বাধীনতার বিষয়টিও মনে করিয়ে দেন তিনি। পালটা দেন সরকারি আইনজীবী। তিনি মনে করিয়ে দেন, বাক স্বাধীনতা থাকলেও সেখানেও কিছু বিধিনিষেধ রয়েছে। সোশ্যাল ফোরামে চাইলেই সব কিছু বলা যায় না। এহেন যুক্তি পালটা যুক্তি চলতেই থাকে। শুনানি শেষে রোদ্দুর রায়কে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...