Tuesday, June 23, 2026

Bengal Cricket: রঞ্জিট্রফির সেমিফাইনালে বাংলা

Date:

Share post:

রঞ্জিট্রফির ( Ranji Trophy) সেমিফাইনালে পৌঁছে বাংলা (Bengal)। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের (Jharkhand) বিরুদ্ধে ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে গেল অভিমুন‍্য ঈশ্বরনের দল। দ্বিতীয় ইনিংসে শতরান মনোজ তিওয়ারির। ম‍্যাচের সেরা সুদীপ ঘরামি। ১৪ জুন সেমিফাইনালে বাংলার মুখোমুখি মধ্যপ্রদেশ। অন্য সেমিফাইনালে মুম্বইয়ের মুখোমুখি উত্তরপ্রদেশ।

ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৭৩ রান তোলে বাংলা। বাংলার হয়ে সুদীপ ঘরামি করেন ১৮৬ রান। ১১৭ রান করেন অনুষ্টুপ মজুমদার। বাংলার ন’ব্যাটার পঞ্চাশের উপর রান করে ভেঙে দেন ১২৯ বছরের পুরনো রেকর্ড । প্রথম ইনিংসে ৭৭৩ রান করে ডিক্লেয়ার দেয় বাংলা। ঝাড়খণ্ড ব্যাট করতে নেমে শেষ হয়ে যায় মাত্র ২৯৮ রানে। ঝাড়খণ্ডকে ফলো-অন না করিয়ে ফের ব্যাট করতে নামে বাংলা। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে শতরান করেন মনোজ তিওয়ারি। ১৩৬ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩১৮ রান করে বাংলা। ঝাড়খণ্ডের হয়ে পাঁচটি উইকেট নেন শাহবাজ নাদিম। দুটি উইকেট নেন অনুকুল রায়। পঞ্চম দিনে বাংলা ডিক্লেয়ার দেওয়ার পর দুই দলের সম্মতিতে ওই অবস্থাতেই ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা।

আরও পড়ুন:Tiri: সফল তিরির অস্ত্রোপচার, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...