Monday, April 13, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • আজ সকাল ১১টা নাগাদ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ।
  • মুখ্যমন্ত্রীর আবেদনের পরই ডোমজুড়ে উঠল অবরোধ, যান চলাচল স্বাভাবিক দ্বিতীয় হুগলি সেতুতে ।
  • রাজ্যে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, একদিনে সংক্রমিত ৯৫ জন, বাড়ছে পজিটিভিটি রেটও।
  • বঙ্গ বিজেপির বাংলা ভাগের স্বপ্নে জল ঢাললেন জে পি নাড্ডা। বঙ্গভঙ্গ নিয়ে যেন মুখ না খোলেন নেতা-নেত্রীরা। কড়া নির্দেশ দলের সর্বভারতীয় সভাপতির।
  • হজরত মহম্মদকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদ মমতার। সরব বিজেপি নেতাদের গ্রেফতারির দাবিতে।
  • গরু পাচার মামলায় পদক্ষেপ সিবিআই-এর। দীর্ঘ জেরার পর গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন।
  • জামিন পেলেন না বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়। ধৃতকে বৃহস্পতিবার তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। শুনানি শেষে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের।
  • ভবানীপুরের জোড়া খুনের কিনারা কলকাতা পুলিশ। গ্রেফতার ৩।
  • নার্স রেণু খাতুনের হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার আরও ২। দু’জনেই রেণুর স্বামী অভিযুক্ত শরিফুলের বন্ধু। মুর্শিদাবাদ থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
  • রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই, ফল ঘোষণা একুশে, জানাল নির্বাচন কমিশন।
  • গোষ্ঠী সংঘর্ষের আশঙ্কা, জম্মুর ভাদেরওয়াহে কার্ফু জারি, সেনা তলব।









Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...