Tuesday, June 23, 2026

অ্যাম্বুল্যান্স দিল না হাসপাতাল, একরত্তির মৃতদেহ কোলে নিয়ে হেঁটে ফিরলেন বাবা !

Date:

Share post:

ওড়িশার দানা মাঝির ঘটনার পুনরাবৃত্তি মধ্যপ্রদেশে ( MADHYAPRADESH)।চার বছরের একরত্তি মেয়ের মৃত্যু হলেও, হাসপাতাল মৃতদেহ নিয়ে যেতে কোনও অ্যাম্বুল্যান্স দিতে অস্বীকার করল। যার নিট ফল, চড়া রোদের মধ্যে সুনসান রাস্তা দিয়ে বছর চারেকের মেয়েকে কোলে নিয়ে হেঁটে চলেছেন সদ্য সন্তান হারানো এক বাবা। সম্প্রতি মধ্যপ্রদেশের ছতরপুরের এমনই এক দৃশ্য দেখে ফের শিউড়ে উঠেছে গোটা দেশ।
জানা গিয়েছে, চার বছরের মেয়ে অসুস্থ হওয়ায় প্রথমে তাকে বক্সা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন পরিজনরা। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে দামোর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।শেষপর্যন্ত মৃত্যু হয় শিশুটির। মৃত্যুর পর তার দেহ বাড়িতে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্সের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন শিশুটির বাবা লক্ষ্মণ আহিরওয়াড়।অভিযোগ, হাসপাতালের কর্মীরা অ্যাম্বুল্যান্স(Ambulance) দিতে চাননি। শুধু তাই-ই নয়, শিশুটির পরিবারের সঙ্গে তারা দুর্ব্যবহারও করেন।তবু অ্যাম্বুল্যান্সের জন্য কাকুতি-মিনতি করতে থাকেন সদ্য সন্তানহারা ওই পিতা।
এরপরের ঘটনা আরও মারাত্মক।অ্যাম্বুল্যান্স না জোটায় বাধ্য হয়েই মেয়ের দেহ কম্বলে জড়িয়ে বাসে চেপে বক্সায় পৌঁছন ওই ব্যক্তি। বক্সায় পৌঁছে এবার নগর পঞ্চায়েতের কাছে অ্যাম্বুল্যান্সের জন্য অনুরোধ করেন। কিন্তু তারাও মুখ ফিরিয়ে নেন বলে অভিযোগ। সেখানেও অ্যাম্বুল্যান্স না পেয়ে লক্ষ্মণ মেয়ের দেহ কোলে নিয়ে নিজের গ্রামের উদ্দেশে হাঁটতে শুরু করেন।
শিশুটির ঠাকুরদা মনসুখ আহিড়ওয়ার বলেন, হাসপাতালের কর্মীদের কাছে অ্যাম্বুল্যান্সের জন্য গিয়েছিলাম। কিন্তু ওঁরা আমাদের কথায় কান দেননি। তার পর নাতনির দেহ কম্বলে মুড়িয়ে বাসে চেপে বক্সায় পৌঁছই। বক্সার স্বাস্থ্যকেন্দ্রেও(Boxer Health Center) গিয়েছিলাম অ্যাম্বুল্যান্সের জন্য। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা অ্যাম্বুল্যান্স দিতে অস্বীকার করেন। বাধ্য হয়ে সেখান থেকে গ্রামের উদ্দেশে হাঁটা শুরু করি।যদিও দামোর হাসপাতালের শল্য চিকিৎসক মমতা তিওয়ারি অ্যাম্বুল্যান্স না দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের কাছে অ্যাম্বুল্যান্সের জন্য কেউ আসেননি। আমাদের কাছে এলে নিশ্চয়ই ব্যবস্থা করে দিতাম।


Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...