Tuesday, June 23, 2026

Kane Williamson: করোনায় আক্রান্ত কেন উইলিয়ামসন

Date:

Share post:

ইংল‍্যান্ডের ( England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (2nd Test) খেলতে নামার আগে ধাক্কা নিউজিল্যান্ড (New Zealand) শিবিরের। করোনায় ( Corona) আক্রান্ত কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। যার ফলে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না তিনি। শুক্রবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে নামার আগে করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটারদের। তাতে দেখা যায় করোনা আক্রান্ত উইলিয়ামসন। পাঁচ দিন নিভৃতবাসে থাকতে হবে তাঁকে। উইলিয়ামসন করোনা আক্রান্ত হলেও দলের বাকিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানান হয় নিউজিল্যান্ডের পক্ষ থেকে। দ্বিতীয় টেস্ট ম‍্যাচে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।

এদিন নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ” দেশের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন পাঁচ দিনের আইসোলেশনে থাকবেন। এবং টম লাথামকে দ্বিতীয় টেস্টের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। উইলিয়ামসনের জায়গায় দলে ঢুকবেন অভিজ্ঞ ওপেনার হামিশ রাদারফোর্ড।”

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, “এ রকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচের কেনের না খেলতে পারাটা দুর্ভাগ্যজনক। আমরা সকলে ওর যন্ত্রনাটা বুঝতে পারছি। এবং জানি যে, ও কতটা হতাশ হয়ে রয়েছে। আমরা উইলিয়ামসনের পাশে আছি।”

তিন টেস্টের সিরিজে প্রথম ম্যাচ হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে হারলে সিরিজ হেরে যাবে কিউইরা। ২৩ জুন থেকে হেডিংলিতে তৃতীয় টেস্ট শুরু হবে।

আরও পড়ুন:India Team: রেকর্ড গড়া হল না ভারতের, দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারল পন্থ বাহিনী

 

 

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...