Sunday, June 21, 2026

Manoj Tiwary: রঞ্জিট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে শতরান মনোজের

Date:

Share post:

অনেকেরই সন্দেহ ছিল, আগের সেই ছন্দ দেখাতে পারবেন কিনা না মনোজ তিওয়ারি। রাজনীতিতে যোগদান, মন্ত্রীত্বের চাপ – এসবের মাঝে খেলায় মনোযোগ দেওয়াটা খুবই কঠিন যে কোনও ক্রিকেটারের জন্য। তবে বাংলার জার্সিতে যেন সর্বদাই নিজের সেরাটা দিয়ে থাকেন মনোজ। চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৩ রানের পর দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান হাঁকেন মনোজ।আর এর সুবাদে নিজের প্রথম শ্রেণীর কেরিয়ারে ২৮তম, আর রঞ্জি ট্রফিতে ২৩তম শতরান করলেন মনোজ।

ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মনোজ ১৫২ বলে শতরান করেন। শতরান করতেই বাংলার সাজঘরের দিকে দু’হাত দিয়ে হৃদয়ের চিহ্ন তৈরি করে দেখান মনোজ। তাঁর ইনিংস সাজানো ছিল দু’টি ছক্কা এবং ১৯টি চার দিয়ে।

 

বাংলার ব‍্যাটারদের দাপটে রঞ্জিট্রফির সেমিফাইনালে পৌঁছে বাংলা। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে গেল অভিমুন‍্য ঈশ্বরনের দল।

আরও পড়ুন:Bengal Cricket: রঞ্জিট্রফির সেমিফাইনালে বাংলা

 

 

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...