Tuesday, June 23, 2026

সংখ্যালঘুদের হৃদয় দিয়ে আগলে রেখেছে বাংলা, তাই প্ররোচনায় পা নয়! নুপূর কাণ্ডে বার্তা তৃণমূলের

Date:

Share post:

বিজেপি নেত্রী তথা মুখপাত্র নুপূর শর্মার পয়গম্বর মহম্মদকে নিয়ে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য নিয়ে উত্তাল গোটা দেশ। দেশজুড়ে ধিক্কার। প্রবল চাপে গেরুয়া শিবির। যার জেরে নূপুর শর্মাকে বহিষ্কার করেছে বিজেপি। নুপূর শর্মা ও বিজেপির নোংরামি ও পাপের বিরোধিতার রেশ পড়েছে কলকাতা তথা বাংলাতেও। নুপূরের গ্রেফতারির দাবিতে কলকাতার পার্কসার্কস এলাকায় শুক্রবার বিক্ষোভ ও অবরোধ হয়। নবীন জিন্দালের বিরুদ্ধেও শুরু হয় প্রতিবাদ।

রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে অবশ্য প্রতিবাদী ও বিক্ষোভকারীদের উদ্দেশে সহানুভূতির সঙ্গে শান্তির বার্তা দেওয়া হয়। বিজেপির পাপের জন্য এই ঘটনা। তবে তৃণমূলের বার্তা, সকলকে একজোট হয়ে শান্তি বজায় রাখতে হবে। পাপীদের বিরুদ্ধে লড়াই হবে, তবে কেউ কোনও প্ররোচনায় যাতে পা দেন, সেদিকে সতর্ক থাকতে হবে।

তৃণমূলের তরফে আরও বার্তা, বাংলার বুকে সংখ্যালঘুদের পাশে তো আছে সংখ্যাগুরুরাই। এ রাজ্যে সংখ্যালঘুদের হৃদয় দিয়ে, বুক দিয়ে আগলে রাখেন সংখ্যাগুরুরা। দেশের মধ্যে সংখ্যালঘুদের জন্য সবচেয়ে সুরক্ষিত বাংলা। কোথাও কেউ সংখ্যালঘুদের অপমান করে থাকলে, আঘাত দিয়ে থাকলে, তাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদে সরব হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এনন মন্তব্যের জন্য বিজেপি নেতা-নেত্রীদের প্রকাশ্যে গ্রেফতারির দাবি তুলেছেন।

এ রাজ্যে সাম্প্রদায়িক বিজেপিকে তো তৃণমূল হারিয়েছে। তাই ভোটে জিততে না পেরে বিজেপি নোংরা রাজনীতি করছে। তৃণমূল নেতাদের পিছনে এজেন্সি লাগিয়েছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের রাজনৈতিক লড়াই জারি থাকবে। তবে যে ঘটনা দিল্লির সেই ঘটনার জন্য বাংলায় বিক্ষোভ, অবরোধ সমুচিন নয়। এরফলে অনেক সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন, আর সেটাই চাইছে বিজেপি। এতে তো বিজেপির সুবিধা। বিজেপি তো বাংলায় অশান্তি চাইছে। তাই বিজেপির উস্কানি ও প্ররোচনায় পা দিয়ে ওদের হাতে অস্ত্র তুলে না দেওয়ার পরামর্শ শাসক দলের তরফে। তৃণমূলের স্পষ্ট বার্তা, বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। তবে সাধারণ মানুষের অসুবিধা করে নয়।

প্রসঙ্গত, নূপুর শর্মার গ্রেফতারির দাবিতে পার্কসার্কাসের মতো হাওড়া জেলার উলুবেড়িয়া, ধুলাগড়, সলপ ব্রিজেও অবরোধ হয়। পুলিশ এসে অবরোধ তোলে। ইমামরাও বার্তা পাঠিয়েছেন। কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখার আবেদন করেছেন। ধীরে ধীরে সমস্যা অনেকটাই মিটেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে।

আরও পড়ুন- নাড্ডার নির্দেশকে ফুঁৎকারে উড়িয়ে ফের বঙ্গভঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...