Friday, April 3, 2026

চার হাত -পা নিয়ে জন্মানো শিশুকে নব জীবন দিলেন সোনু

Date:

Share post:

ফের ত্রাতা সোনু (Sonu Sood),নব জীবন দিলেন বিরল রোগে আক্রান্ত শিশুকে। বিহারের (Bihar)গ্রামের দরিদ্র পরিবারের পাশে সত্যিই যেন দেবদূত হয়ে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। চার হাত, চার পা নিয়ে জন্মেছিল যে শিশু, তাঁকে সুস্থ স্বাভাবিক জীবন দিলেন তিনি।

উচ্চ মাধ্যমিকের ফলে সংখ্যালঘুদের মধ্যে মেয়েদের সাফল্যের হার বেশি

আর চার পাঁচটা শিশুর মতই পৃথিবীর আলো দেখেছিল বিহারের এক গ্রামের গরীব পরিবারের শিশু। কিন্তু জন্মাবার পর দেখা যায়, সে অন্যদের থেকে আলাদা। কারণ শিশুটির দৈহিক গঠন বাকিদের মতো নয়। তার চার হাত-চার পা, সে স্বাভাবিক শিশুদের মতো নয়। এই খবর কানে গেছিল বলিউড অভিনেতা সোনু সুদের । শিশুটির যখন মাত্র দু বছর বয়স তখন খবর পেয়ে পাশে দাঁড়ান অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। শিশুটির চিকিৎসার সবরকমের ব্যবস্থা করেন তিনি। চিকিৎসকেরা জানান বিরল এই রোগের জন্য জটিল অস্ত্রোপচার করতে হবে। তবেই সুস্থ স্বাভাবিক শিশুদের মতো জীবন যাপন করতে পারবে সে। পরিবারের সঙ্গে কথা বলে শিশুটির অপারেশনের ব্যবস্থা করেন সোনু। সুরাটের (Surat)এক হাসপাতালে দীর্ঘ সাত ঘণ্টার অস্ত্রোপচার শেষে দু’হাত, দু’পা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে একরত্তি মেয়ে। শুক্রবার ইনস্টাগ্রামে ওই শিশুর অস্ত্রোপচারের আগে ও পরের ছবি পোস্ট করেছেন সোনু। লিখেছেন, “আমার আর চৌমুখীর যাত্রা সফল হল”‘ হাসপাতালে এখনও চিকিৎসাধীন বিহার-কন্যা চৌমুখী কুমারী (Chaumukhi Kumari)। কিছুদিন তাঁকে পর্যবেক্ষণে রেখে তারপর ছুটি দেওয়া হবে। চৌমুখীর খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা নিজেই। আর এই খবর প্রকাশ্যে আসতেই সোনুকে ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরাও।



Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...