Saturday, April 4, 2026

Tiri: সফল তিরির অস্ত্রোপচার, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা

Date:

Share post:

সফলভাবে সম্পন্ন হল এটিকে মোহনবাগানের (Atk Mohunbagan) ফুটবলার তিরির (Tiri) অস্ত্রোপচার।  বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সেকথা। সদ্য এএফসি কাপ (AFC Cup) গ্রুপ পর্বে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি।

এদিন অস্ত্রোপচারের পর তিরি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “সবাইকে হ্যালো। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কঠিন যাত্রার প্রথম বাধা অতিক্রম হল। ফিরে আসার একদিন কমল। সকল শুভেচ্ছা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।”

 

জানা যাচ্ছে, এটিকে মোহনবাগান রিলিজ করে দিতে পারে তিরিকে। এবং তার পরিবর্তে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার কার্টিস গুডকে আনার প্রয়াসে সবুজ-মেরুণ ব্রিগেড। দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগ দল নিউক্যাসলে খেলেছেন এই ডিফেন্ডার। বর্তমানে মেলবোর্ন সিটি এফসির হয়ে খেলেন কার্টিস। সূত্রের খবর, কার্টিস গুডের এজেন্টের সঙ্গে একপ্রস্থ কথা বলেছে এটিকে মোহনবাগান।

আরও পড়ুন:Indian Football : কেন সুনীলকেই বারবার গোল করে দলকে জেতাতে হবে? প্রশ্ন স্টিমাচের

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...