Thursday, June 4, 2026

আর কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবেন রেণু, চলবে চিকিৎসা

Date:

Share post:

সেরে উঠছেন কেতুগ্রামের রেণু খাতুন (Renu)। আর কয়েকদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে, বাড়ি গিয়েও নিয়মিত ড্রেসিং করাতে হবে। চলবে ওষুধ। তাঁর ক্ষত অনেকটাই সেরে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ১০দিন পরে কাটা হবে সেলাই। তবে, হাসপাতালের বদ্ধ পরিবেশ থেকে মুক্তি পাবেন। একই সঙ্গে তাঁর চিকিৎসা বাবদ দুর্গাপুরের (Durgapurer) বেসরকারি হাসপাতাল যে টাকা নিয়েছিল তাও ফিরিয়ে দেব। এখন স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা হচ্ছে রেণুর।

বাড়ি ফিরে নতুন লড়াই শুরু হবে রেণু খাতুনের। বাঁ হাতে লেখার পাশাপাশি সবকাজের অভ্যসও করতে হবে তাঁকে। এদিকে, রেণুর নিয়োগ পত্র তৈরি হয়ে গিয়েছে। এখন তাঁর বাড়ি ফেরার অপেক্ষা। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলে তাঁর জন্য কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হবে। এখন মুখ্যমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ-কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি, দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন রেণু খাতুন।

আরও পড়ুন- পয়গম্বরকে নিয়ে কুমন্তব্যে দেশজুড়ে অশান্তি: রাজ্যগুলিকে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

 

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...