Tuesday, March 31, 2026

Babar Azam: ফের বিতর্কে বাবর আজম, ফিল্ডিং করার সময় উইকেটরক্ষকের গ্লাভস পরে বিতর্কে জড়ালেন পাক অধিনায়ক

Date:

Share post:

ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের ( Pakistan) অধিনায়ক বাবর আজম (Babar Azam)। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের ( West indies) বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় উইকেটরক্ষকের গ্লাভস পরে বিতর্কে জড়ান তিনি।

শুক্রবার ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় একদিনের ম‍্যাচ। সেই ম্যাচে ফিল্ডিং করার সময় উইকেরটরক্ষকের গ্লাভস ব‍্যবহার করেন বাবর। যা ক্রিকেটের নিয়ম বিরুদ্ধ। শাস্তি হিসেবে পাকিস্তানের পাঁচ রান পেনাল্টি হয়। ক্রিকেটের নিয়মের ২৮.১ ধারা অনুযায়ী উইকেটরক্ষক ছাড়া কোনও ফিল্ডার গ্লাভস বা প্যাড ব্যবহার করতে পারেন না।

ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২৯তম ওভারে। বাবর সে সময় স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন। ব্যাট করছিলেন আলজারি জোসেফ। তাঁর মারা বল ডান হাতে উইকেটরক্ষকের গ্লাভস পরে ধরেন বাবর। আর সঙ্গে সঙ্গে মাঠের আম্পায়াররা তাঁকে সতর্ক করেন। নিয়ম লঙ্ঘনের জন্য পাকিস্তানকে পাঁচ রান পেনাল্টি দেন তাঁরা।

যদিও এই পয়েন্ট কাটা গেলেও আয়োজকদের জয় আটকায়নি। ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়ে দেয় বাবরের দল।

আরও পড়ুন:R Praggnanandhaa: নরওয়ে চেস গ্রুপ এ ওপেন টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ন হলেন আর প্রজ্ঞানন্ধা

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...