Saturday, June 13, 2026

লাদাখ সীমান্তে মোতায়েন ২৫ চিনা যুদ্ধবিমান, বাড়ছে লালফৌজের হামলার আশঙ্কা

Date:

Share post:

ফের লাদাখ(Ladakh) সীমান্তে বাড়তে চলেছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এবার পুরোদমে লাদাখ সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে লালফৌজ। সম্প্রতি নয়াদিল্লিতে(New Delhi) এসে এমনটাই জানিয়েছেন মার্কিন সেনার প্যাসিফিক কমান্ডের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন। এরপরই জানা গেল, লাদাখ সীমান্তে ২৫ টি অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে চিন(China)। আর এই পরিস্থিতি যে বেশ উদবেগজনক তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখে সীমান্তের ওপারে চিনের হোটান বায়ুসেনা ঘাঁটিতে তৎপরতা নজরে এসেছে দেশের গোয়েন্দাদের। সেখানে ২৫টি অত্যাধুনিক জে-১১ ও জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে লালফৌজ। আগে ওই এয়ারবেসে মিগ-২১-এর মতো বিমান রাখত চিন। কিন্তু এবার আধুনিক ও জটিল যুদ্ধে সক্ষম জে-১১ এর মতো বিমান মোতায়েন চিন্তার বিষয়। প্রসঙ্গত, গালোয়ান সংঘর্ষের পর হোটান বিমানঘাঁটি ‘H-20’ বোমারু বিমান উড়িয়েছিল চিন। ভারতের রাফাল বিমানের সঙ্গে টক্কর দিতেই এই অত্যাধুনিক বিমান তৈরি করছে চিন। যা আপাতত ট্রায়ালের একেবারে শেষ পর্যায়ে।

উল্লেখ্য, কারাকোরাম পাসের উত্তর-পূর্বে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রয়েছে চিনের হোটান বায়ুসেনা ঘাঁটি। লাদাখের প্যাংগং হ্রদের ৪ নম্বর ফিঙ্গার এলাকা থেকে ওই বিমানঘাঁটির দূরত্ব মাত্র ৩৮০ কিলোমিটার। ফলে রাডারে কার্যত অদৃশ্য চিনের এই ‘H-20’ বোমারু বিমানের মহড়ায় স্বাভাবিকভাবেই উদবেগ ছড়ায় ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে। এই পরিস্থিতিতে ওই বিমান ঘাটিতে আরও ২৫ টি অত্যাধুনিক বিমানের মোতায়েন স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে ভারতের।


Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...