Thursday, April 9, 2026

রেল অবরোধের জেরে মৃত্যু প্রৌঢ়ের! অশান্তি রুখতে উলুবেড়িয়ায় জারি ১৪৪ ধারা

Date:

Share post:

নুপূর শর্মা ও নবীন জিন্দলের বিতর্কিত মন্তব্যের জেরে রেল অবরোধ। আর তার মধ্যে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ে। হায়দরাবাদ (Hyaderabad) থেকে হাওড়া (Howrah) আসছিল এই ট্রেনটি। সূত্রের খবর, ভেলোর থেকে চিকিৎসা করিয়ে ফিরছিলেন কে শ্রীনু (K Shinu) নামে ওই ব্যক্তি। হায়দরাবাদ থেকে হাওড়া ফেরত আসার সময় দেউলটি স্টেশনে ট্রেন আটকে পড়ে। দীর্ঘক্ষণ অবরোধের জেরেই ওই প্রৌঢ়র মৃত্যু হয়েছে বলে খবর।

বৃহস্পতিবার থেকেই হাওড়ার বিভিন্ন জায়গায় অশান্তি হয়। তার জেরে উলুবেড়িয়া (Uluberia) সাবডিভিশনে ১৪৪ ধারাও জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। প্রশাসনের তরফে ৫ জনের বেশি জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুজব ছড়ানো রুখতে হাওড়ার বিস্তৃর্ণ অঞ্চলে বন্ধ ইন্টারনেট পরিষেবা। অশান্তি রুখতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন।



Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...