Saturday, April 4, 2026

পয়গম্বরকে নিয়ে কুমন্তব্যে দেশজুড়ে অশান্তি: রাজ্যগুলিকে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

হজরত মহম্মদকে নিয়ে বিজেপি(BJP) মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) কুমন্তব্যের ঘটনায় দেশজুড়ে অশান্তি তীব্র আকার ধারন করেছে। ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে এবার রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশ প্রধানদের সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে, পুলিশ কর্তাদের নিশানা করা হতে পারে। ফলে রাজ্যের পুলিশকে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, “পরিকল্পিতভাবে দেশের শান্তি নষ্টের চেষ্টা চলছে। যে কোনওরকম পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে প্রস্তুত রাখতে হবে আধাসেনাকে। শান্তিশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পুলিশ মোতায়েন করা যেতে পারে।” এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনও উস্কানিমূলক পোস্ট নজরে পড়লে দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এদিকে নূপুর শর্মার কুমন্তব্যের জেরে ইতিমধ্যেই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে বাংলায়। পরিস্থিতি সামাল এরাজ্যের হাওড়া ও মুর্শিদাবাদে জারি হয়েছে ১৪৪ ধারা, বন্ধ করা হয়েছে ইন্টারনেট। ঝাড়খণ্ডের রাঁচিতে মৃত্যু হয়েছে ২ জনের, অশান্ত দিল্লি। উত্তরপ্রদেশে অশান্তির জেরে ইতিমধ্যেই ২২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সবমিলিয়ে পরিস্থিতি রীতিমতো উত্তাল। এই অবস্থায় সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...