Saturday, April 4, 2026

Mary Kom: পায়ে চোট, কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন মেরি কম

Date:

Share post:

শুক্রবার দিল্লিতে নির্বাচনী ট্রায়ালে চোট পেয়ে কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে ছিটকে গেলেন মেরি কম (Mary Kom)। চোটের জন্য কমনওয়েলথ গেমসের প্রস্তুতি শিবির থেকে নাম তুলে নেন তিনি। শুক্রবার হরিয়ানার নীতুর বিরুদ্ধে ৪৮ কেজি বিভাগের ট্রায়ালে নেমেছিলেন মেরি। প্রথম রাউন্ডে লড়াই করতে করতে হাঁটু ঘুরে যায় তাঁর। রিংয়ে পড়ে যান মেরি। ডাক্তাররা ছুটে আসেন তাঁর শুশ্রূষা করতে। প্রাথমিক চিকিৎসার পর পায়ে ব্যান্ডেজ বেধে খেলতে নামলেও টানতে পারেননি অলিম্পিক্সে বোঞ্জ জয়ী বক্সার। কিছু ক্ষণ পরে আবার বাঁ পা চেপে ধরে বসে পড়েন তিনি।

এই নিয়ে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ”ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম চলতি প্রস্তুতি শিবির থেকে নাম তুলে নিয়েছেন। শুক্রবার চোট পেয়েছিলেন মেরি। ৪৮ কেজি বিভাগে নীতুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি। কিন্তু সেখানেই হাঁটুতে চোট পেয়ে বসেন মেরি। এরপরই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। মেরি আবার কোর্টে ফিরেও এসেছিলেন। মেরি কমনওয়েলথে অংশ নিতে পারবেন না।”

গত বারই কমনওয়েলথে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে সোনা জিতেছিলেন মেরি। এশিয়ান গেমসেও জিতেছেন দু’বার সোনা। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল টোকিয়ো অলিম্পিক্সে।

মেরি কম সরে দাঁড়ানোয় তাঁর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে খেলতে যাওয়া আর হচ্ছে না তাঁর। ৪৮কেজি বিভাগে এখন টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের জন্য লড়াই করবেন নীতু ও মঞ্জু রানি।

আরও পড়ুন:Badminton: ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু-লক্ষ‍্য সেন

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...