Saturday, June 27, 2026

কলকাতায় বর্ষা ঢুকতে অপেক্ষা ১৫ জুন পর্যন্ত , পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষার আগমণের জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটাদিন । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা কম। কিন্তু উত্তরবঙ্গে যেহেতু বর্ষা পুরোদমে হাজির হয়ে গিয়েছে তাই উত্তরবঙ্গের প্রতিটি জেলায় আজ শনিবার মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

শনিবার সারাদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মেঘলা আবহাওয়া থাকায় গুমোট ভাব থাকবে । আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। যেহেতু শুক্রবার রাতে কলকাতার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে তাই সকালের দিকে তাপমাত্রা একটু কম থাকবে। তবে বেলা বাড়তেই রোদ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা । গরম ঘাম অস্বস্তি থাকবেই কলকাতা শহরটা দক্ষিণবঙ্গ জুড়ে।তবে পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলায় শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

 

 

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...