Sunday, March 15, 2026

Piyali Basak: এভারেস্ট জয় করে এবার ঘরের মেয়ে ফিরল ঘরে

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

চন্দননগরের (Chandannagar) গর্ব এভারেস্টজয়ী পিয়ালী বসাক (Piyali Basak) ফিরলেন তাঁর নিজের বাড়িতে। শনিবার সকালে নিজের বাড়ি চন্দননগরে ফিরলেন বাংলা তথা দেশের গর্ব পিয়ালি বসাক। জয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বাজনা শঙ্খ ধ্বনি সহযোগে বাজনা বাজিয়ে শোভাযাত্রা করে ঘরের মেয়েকে বরণ করে নিল চন্দননগরের মানুষজন । গত ৪ মে চন্দননগর থেকে এভারেস্ট (Everest)জয় করতে হিমালয়ের পথে পাড়ি দিয়েছিলেন পিয়ালী। অত্যন্ত কঠিন এই অভিযানে পদে পদে ছিল বাধা, অর্থের অভাবে বারবার থামতে হয়েছে তাঁকে। কিন্তু লক্ষ্যে অবিচল পিয়ালি শেষমেশ অক্সিজেন ছাড়াই পৌঁছে যান এভারেস্টের শৃঙ্গে। যখন এখান থেকে তিনি অভিযানের উদ্দেশ্যে রওনা দেন, তখন খরচের ৩০ লক্ষ টাকা জোগাড় হয়নি। মাত্র ১২ লক্ষ টাকা জোগাড় করে এলাকার মানুষ,রোটারি ক্লাব এবং স্বহৃদয় মানুষদের সাহায্য পেয়ে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যাত্রা শুরু । এখনও কিছু টাকা বাকি থাকায় সার্টিফিকেট পাননি পিয়ালি। এদিন যখন পিয়ালী চন্দননগরের মাটিতে পা রাখেন তখন এলাকায় জনজোয়ার। স্থানীয় পৌর প্রতিনিধি মোহিত নন্দীর (Mohit Nandi) নেতৃত্বে এলাকার মানুষজন তাঁকে শোভাযাত্রা করে বাড়িতে নিয়ে যান।

বাড়ি ফিরে খুশি পিয়ালী, জানালেন বিনা অক্সিজেনে প্রায় ৮০০০ মিটার এভারেস্ট-এর শৃঙ্গে ওঠা অত্যন্ত বিপদজনক। তাঁর অভিজ্ঞতার সম্বন্ধে বলতে গিয়ে পিয়ালী জানান, যখন তিনি এভারেস্ট অভিযানের জন্য ওখানে গিয়েছিলেন সেই সময় আবহাওয়া ভালো ছিল । কিন্তু অভিযান শুরুর পর সেখানকার আবহাওয়া অত্যন্ত বিপদসংকুল হয়ে উঠেছিল। চারিদিকে তুষারঝড় তার সঙ্গে বরফ , এই অবস্থায় মনের জোরে উপরে উঠতে হয়েছিল । তাঁর এই সাফল্যের পরে তিনি শুভানুধ্যায়ীদের এবং তার শিক্ষাগুরু অপূর্ব চক্রবর্তীসহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যে এই পর্বতারোহণ এমন একটা স্পোর্ট যেখানে পদে পদে মৃত্যুর হাতছানি। এর জন্য প্রচুর ট্রেনিং এর দরকার, প্রয়োজনীয় পুষ্টিকর খাওয়া দরকার । আর্থিক সঙ্গতি না থাকলে এটা করা যায় না। ইতিমধ্যে তিনি যে অন্যান্য অভিযানগুলো করেছেন তার ফলে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যাংকে ঋণ রয়েছে তাঁর । তিনি বলেন এখন সরকার যদি এগিয়ে আসেন তাহলে কিছুটা হলেও সমস্যার সুরাহা হয়।



spot_img

Related articles

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...