Tuesday, February 17, 2026

সোমবার ইডি-তে রাহুলের হাজিরার সময় দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের, এবার কী বলবেন অধীর?

Date:

Share post:

সোমবার, ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। আর সেদিনই এই তলবের প্রতিবাদ করে দেশজুড়ে বিভিন্ন জায়গায় ২৫টি ইডি (ED) দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই রাহুলকে তলব বলে অভিযোগ কংগ্রেসের। একই অভিযোগে তৃণমূলের বিক্ষোভের সমালোচনা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীনরঞ্জন চৌধুরী। এবার, এই প্রতিবাদ নিয়ে কী বলবেন?

ন্যাশনাল হেরাল্ড মামলায় ২ জুন প্রথমবার রাহুলকে ডেকে পাঠায় ইডি। কিন্তু বিদেশে থাকায় সেসময় ইডির কাছে ফের সময় চেয়ে নেন তিনি। তারপর ১৩ তারিখ রাহুলকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কংগ্রেস সূত্রে খবর, সোমবার রাহুল যখন ইডি দফতরে হাজিরা দেবেন সেসময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে ইডি অফিস পর্যন্ত যাবেন। রাহুল যতক্ষণ অফিসের ভিতরে থাকবেন, ততক্ষণ তাঁরা বাইরে অপেক্ষা করবেন। দলের সব সাংসদকেও দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কংগ্রেস (Congress) নেতৃত্ব। এই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ইডির (ED) মোট ২৫টি দফতরের সামনে বিক্ষোভ দেখাবেন কংগ্রেসের নেতাকর্মীরা। এবার এই কর্মসূচি নিয়ে কী বলবেন অধীর চৌধুরী! এর আগে রাজ্যের শাসকদলের নেতাদের হাজিরার সময় কলকাতায় সিবিআই অফিসের সামনে তৃণমূলের কর্মীদের বিক্ষোভের সমালোচনা করেছিলেন তিনি। এবার তাঁর দলই ইডি-র বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। এখন কেন উল্টো সুর! রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সোনিয়া ও রাহুল গান্ধীকে জেরায় হাজিরা দিতে নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে তৃণমূল, তা কী এবার তারা সমর্থন করবেন? শুধু সোমবারই নয়, ২৩ জুন সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) হাজিরা সময়ও দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে কংগ্রেস।

আরও পড়ুন- প্রতিবাদীদের মুখ বন্ধ করতে যোগীরাজ্যে বুলডোজার, লকআপে লাঠির ঘা

spot_img

Related articles

SIR-এর নামে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত! পিংলার মিছিলে গর্জে উঠলেন কুণাল

বকেয়া টাকা না দেওয়া থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি! কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে...

পথ নিরাপত্তায় ‘মাস্টারপ্ল্যান’, দুর্ঘটনা রুখতে এবার ‘স্পট ডেভেলপমেন্ট’ কলকাতা পুলিশের

শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং নিয়মাবলী উন্নত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। মঙ্গলবার বৈঠকে সংশ্লিষ্ট এসিপির...

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব মমতা, উদাহরণ টানলেন বাংলাদেশের 

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে নির্বাচন যে ভাবে মেটে, বাংলায় কেন তার অন্যথা হবে— মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সেই...

আর্থিক সমস্যায় জর্জরিত এবারের আইএসএল!

প্রতিশ্রুতি আর বড় বড় পরিকল্পনা করেও কার্যত কোনো গভর্নিং কাউন্সিল ছাড়াই মাঠে গড়িয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ (ISL)।সর্বভারতীয়...