Friday, April 3, 2026

প্রাথমিক টেট দুর্নীতির মামলাকারীকে তলব সিবিআইয়ের

Date:

Share post:

প্রাথমিক টেটের মামলাকারীকে এবার তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।  নির্দেশ মতো রবিবার সকালেই নিজাম প্যালেসে  চলে আসেন প্রাথমিক টেটের মামলাকারী সৌমেন নন্দী। ২০১৪ সালের প্রাথমিকের টেট পরীক্ষায় ফেল করেও অনেকে চাকরি পেয়েছিলেন। এই অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন সৌমেন। সেই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতেই এদিন মামলাকারীকে নিজাম প্যালেসে তলব বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে।

অন্যদিকে, এসএসসির পাশাপাশি প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাতেও ইতিমধ্যেই  সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, এই মামলায় চন্দন মণ্ডলের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়েছে। অভিযোগ চন্দন ওরফে রঞ্জন প্রচুর টাকার বিনিময়ে অনেককে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে চাকরি পাইয়ে দিয়েছেন। এই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসকেও পার্টি করে তদন্তে সহযোগিতা করতে বলেছে আদালত। হাই কোর্টের নির্দেশে, আগামী ১৫ জুনের মধ্যে মুখবন্ধ খামে চন্দনের বিরুদ্ধে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।

 

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...