Tuesday, June 23, 2026

বিয়ের পরই ক্ষমা চাইলেন নবদম্পতি নয়নতারা-ভিগনেশ, কেন জানেন ?

Date:

Share post:

অবশেষে চারহাত এক হল নয়নতারা ও ভিগনেশের। মহাবলীপুরমে তাঁদের বিয়ের আসর বসলেও তারা চেয়েছিলেন তিরুপতি মন্দিরে এদিন তাঁদের বিয়ের সমস্ত অনুষ্ঠানটি করতে। কিন্তু লজিস্টিক ইস্যু তৈরি হওয়ার ফলে তা তিরুপতি মন্দিরে আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু বিয়ের পরই ক্ষমা চাইতে হল নবদম্পতি নয়নতারা-ভিগনেশকে।

জানা গিয়েছে, বিয়ের পরই তিরুপতি মন্দির দর্শনে গিয়েছছিলেন নবদম্পতি নয়নতারা এবং ভিগনেশ। আর তারপরই বিতর্কে জড়ান তাঁরা। তাঁদের আইনি নোটিসও দেওয়া হয় মন্দিরের তরফ থেকে। কিন্তু কী কারণে নবদম্পতিকে ঘিরে এই বিতর্ক ? জানা গিয়েছে, তিরুপতি মন্দিরে জুতো পরে প্রবেশ করেছিলেন তাঁরা। মন্দির চত্বরে জুতো পরে ঘোরাঘুরি এবং ফোটোশ্যুট করেন। মূলত নয়নতারাকেই জুতো পরে দেখা গিয়েছিল। সেই কারণেই তাঁদের নিয়ে বিতর্ক তৈরি হয়। মন্দির চত্বরে জুতো পরে প্রবেশ এবং ফোটোশ্যুটের কারণে নবদম্পতিকে আইনি নোটিসও দেওয়া হয়। এরপর তিরুমালা তিরুপতি দেবাষ্টনম বোর্ডকে লিখিত বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন ভিগনেশ শিবান।

কী লিখেছেন ভিগনেশ ? লিখিত বিবৃতিতে তিনি লিখেছেন, ‘প্রিয় সকলে, আমরা সবসময়ই চেয়েছিলাম আমাদের বিয়ে তিরুপতি মন্দিরে হোক। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। তাই আমরা চেন্নাইয়ে আমাদের বিয়ে সারি। কিন্তু বিয়েটাকে মন থেকে সম্পূর্ণ করতে বিয়ের মণ্ডপ থেকেই আমরা সোজা তিরুপতি মন্দিরে চলে আসি, বাড়িতে না গিয়েও ঈশ্বরের আশীর্বাদ নিতে। আমাদের মন্দির দর্শন অসাধারণ ছিল। আমরা মন্দিরের বাইরে গিয়ে ছবি তুলি যাতে অনুভব করতে পারি যে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। কিন্তু ভিড়ের কারণে তাড়াহুড়োতে খেয়ালই করিনি যে আমরা জুতো পরে আছি। আমরা এমনই এক দম্পতি যাঁরা নিয়মিত মন্দিরে যাই এবং ঈশ্বরে বিশ্বাস করি। গত ৩০ দিনে আমরা পাঁচবার তিরুমালা এসেছি। আমরা অত্যন্ত আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী যে আমরা সবার মনে দুঃখ দিয়েছি।

তবে, আমাদের মনে ঈশ্বরের প্রতি কোনও অশ্রদ্ধা নেই। আমাদের জীবনের বিশেষ দিনে সকলের থেকে যে ভালোবাসা আর আশীর্বাদ পেয়েছিল, তাতে অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ।’ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন যে, তাঁরা এই দুই তারকার কাছ থেকে লিখিত বিবৃতি পেয়েছেন।

 

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...