Saturday, March 28, 2026

হাওড়ায় উস্কানি দিতে যাওয়ার চেষ্টা ব্যর্থ হল শুভেন্দুর, ফিরিয়ে দিল পুলিশ

Date:

Share post:

হাওড়ায় উস্কানি দিতে যাওয়ার চেষ্টা ব্যর্থ হল শুভেন্দু অধিকারীর। হাওড়ায় যেতে চেয়ে গা জোয়ারি করেন বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বচসা বাধান পুলিশ আধিকারিকদের। শুভেন্দু কাঁথি থেকে বেরিয়ে হাওড়া (Howrah) যেতে পারেন বলে আগেই খবর ছিল। সেই মতো তাঁকে বাধা দেওয়া হয়। কারণ, হাওড়ায় জারি ১৪৪ ধারা। তাছাড়া বিজেপি সেখানে গিয়ে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে শুভেন্দুকে বাধা দেওয়া হলে, তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে তর্ক জুড়ে দেন। শেষে বিকেল সাড়ে তিনটে নাগাদ কলকাতায় আসতে চাইলে তাঁকে অনুমতি দেওয়া হয়। উস্কানের চেষ্টায় ব্যর্থ করে তাঁকে কলকাতায় ফেরায় পুলিশ। কোলাঘাট হয়ে কলকাতা পথে শুভেন্দু।

শনিবার টুইট করে শুভেন্দু জানান, হাওড়ার দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ পেয়ে সেখানে যাবেন তিনি। তাঁর কর্মসূচিতে অশান্তি বাড়তে পারে বলে, রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুকে রাধামণি মোড়ের কাছে শুভেন্দুর গাড়ি আটকায় পুলিশ। তাঁকে ‘অশান্ত’ হাওড়ায় যেতে নিজের করা হয়। শুনেই মেজাজ হারিয়ে রীতিমতো চিৎকার জুড়ে দেন শুভেন্দু। প্রথমে হাওড়া যাওয়া কথা বলেও পরে বলেন, হাওড়া নয়, কোলাঘাট গেস্ট হাউসে যাচ্ছেন শুভেন্দু। উত্তেজনা আরও বাড়াতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন তিনি। তাঁকে রাস্তায় আটকে দেওয়া নিয়ে আদালতে যাবেন বলেও হুমকি দেন বিজেপি বিধায়ক। কিন্তু পুলিশের অনড় মনোভাবের সামনে শেষ পর্যন্ত ঝুঁকতে হয় তাঁকে। সাড়ে তিনটে নাগাদ কলকাতার পথে রওনা হন শুভেন্দু।

 

Related articles

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...